Saturday, November 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeনিবন্ধজুমুয়ার খুৎবাজ্বালাও পোড়াও ও জননিরাপত্তা বিঘ্নিত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল

জ্বালাও পোড়াও ও জননিরাপত্তা বিঘ্নিত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল

মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুতবা-পূর্ব বয়ানে বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জনসম্পদ নষ্টকারীরা ইসলাম ও মানবতার দুশমন। ইসলামে জ্বালাও পোড়াও, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও জননিরাপত্তা বিঘিœত করা মহাপাপ, রাষ্ট্রদ্রোহিতার শামিল। যারা এইসব জঘন্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, তারা রাষ্ট্র, ধর্ম ও মানবতার শত্রু। ইসলাম তাদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈরাজ্য সৃষ্টিকারী নাশকতায় লিপ্ত ব্যক্তিদের জন্য আখিরাতে ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাদের যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করার কথা উল্লেখ রয়েছে ইসলামী শরীয়তে। এদের ধ্বংসাত্মক কর্মকা- থেকে দেশ, জাতি ও মানবতাকে বাঁচাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতঃ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। খতিব বলেন, স্মরণ রাখা উচিত, জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও ফ্যাসাদ সৃষ্টিকরা ইসলাম সম্মত কাজ নয়। ইসলামে কোনো মুসলিম এমন কাজ করতে পারে না। কারণ জ্বালাও, পোড়াও অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা আল্লাহ পছন্দ করেন না। এসব ব্যক্তিবর্গের উপর আল্লাহর অভিসম্পাত নাযিল হয়। আল্লাহ তায়ালা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে পছন্দ করেন না। (সূরা বাকারা আয়াত নং ২০৫)। তাদের বিচার সম্পর্কে আল্লাহ তায়ালা অন্য আয়াতে ইরশাদ করেন, যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে ফাসাদ (বিশৃঙ্খলা) সৃষ্টি করতে চায়, তাদের শাস্তি এই যে, তাদের হত্যা করা হবে, অথবা শূলিতে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে (ডান হাত ও বাম পা) কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে। (সূরা মায়েদা আয়াত নাম্বার ৩৩)। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতনা (বিভ্রান্তি ও বিশৃঙ্খলা) ঘুমন্ত, যে ব্যক্তি একে জাগ্রত করতঃ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার উপর আল্লাহর লানত (অভিসম্পাত) বর্ষিত হয়। (কাশফুল খফা, ২য় খ- ৩২৭ পৃষ্ঠা)। আল্লাহ তায়ালা সবাইকে এই ধরনের অপরাধমূলক সর্বপ্রকার কার্যকলাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।


মোহাম্মদপুরের শ্যামলী শাহী মসজিদের খতিব ড.মুফতি মোরশেদ আলম সালেহী গতকাল জুমার খুতবার-পূর্ব বয়ানে বলেন, মানবজীবনে শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা ইসলামের অন্যতম প্রধান লক্ষ্য। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সব ধরনের অন্যায়, জুলুম, সন্ত্রাস ও অরাজকতা প্রতিরোধের নির্দেশ দেয়। মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের মৌলিক শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকেই হত্যা করল। আর যে কারও জীবন রক্ষা করল, সে যেন সব মানুষের জীবন রক্ষা করল।’ (সূরা আল-মায়িদা: ৩২) এ আয়াত মানুষের জীবনের মর্যাদা ও নিরাপত্তার গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরে। অন্যত্র আল্লাহ বলেন, ‘তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সূরা আল-আ’রাফ: ৫৬)। অর্থাৎ সমাজে বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ১০; সহিহ মুসলিম, হাদিস: ৪০)। অন্য হাদিসে তিনি বলেছেন, ‘তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, পরস্পর সম্পর্ক ছিন্ন করো না; বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৬৫; সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৯)।
সহিংসতা ও অরাজকতা রোধে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অন্যের অধিকার সংরক্ষণ, গুজব ও উস্কানি পরিহার, মতপার্থক্যে সহনশীলতা এবং অপরাধের ন্যায়সংগত বিচার নিশ্চিত করা জরুরি। আইন নিজের হাতে তুলে নেয়া কখনোই গ্রহণযোগ্য নয়। পরিশেষে বলা যায়, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃত্ব, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোরআন ও সুন্নাহর নৈতিক শিক্ষা অনুসরণ করলেই সহিংসতা ও অরাজকতামুক্ত মানবিক সমাজ গঠন করা সম্ভব।


ঢাকার মুগদা উত্তর মান্ডা বাইতুন নূর জামে মসজিদের খতিব শাইখুল হাদিস মুফতি ফয়জুল্লাহ জীবনপুরী গতকাল খুতবার-পূর্ব বয়ানে বলেন, মানুষের জীবনকে অর্থবহ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী করতে একটি পূর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত আদর্শের প্রয়োজন অপরিসীম। ইতিহাসের পাতায় বহু মনীষী, সংস্কারক ও দার্শনিক নিজ নিজ দৃষ্টিকোণ থেকে মানবজীবনের পথনির্দেশনা দেয়ার চেষ্টা করেছেন; কিন্তু মানবীয় সীমাবদ্ধতা, পারিপার্শ্বিক প্রভাব ও সময়ের গ-ির কারণে কোনো মানবসৃষ্ট আদর্শই সর্বকাল ও সর্বস্থানের জন্য চূড়ান্ত হতে পারেনি। এই প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও সুন্নত এক অনন্য ও অদ্বিতীয় স্থান অধিকার করে আছে। তাঁর জীবন কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়Ñতা একাধারে আকিদা, ইবাদত, নৈতিকতা, পারিবারিক জীবন, সমাজব্যবস্থা, রাষ্ট্রনীতি ও অর্থনীতির এক জীবন্ত ও পূর্ণাঙ্গ রূপরেখা। কুরআন মাজিদ যেখানে জীবনব্যবস্থার মূলনীতি ও দিকনির্দেশনা প্রদান করেছে, সেখানে নবীজি (সা.)-এর সুন্নত সেই নীতিগুলোর বাস্তব, প্রায়োগিক ও জীবন্ত ব্যাখ্যা হিসেবে কাজ করেছে। তাই রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শকে সর্বোচ্চ মানদ- হিসেবে গ্রহণ করা নিছক আবেগের বিষয় নয়; বরং এর পেছনে রয়েছে সুস্পষ্ট ওহির দলিল, ঐতিহাসিক বাস্তবতা এবং গভীর তাত্ত্বিক যুক্তি। যেমন, পবিত্র কুরআনে রাসূলুল্লাহ (সা.)-কে অনুসরণের স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শÑওই ব্যক্তির জন্য, যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।” মহান চরিত্রের শীর্ষস্থান সম্পর্কে সূরা আল-ক্বালামের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, “আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।” হযরত আয়েশা (রা.)-কে নবীজি (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “কানা খুলুকুহু কুরআন”:অর্থাৎ তাঁর চরিত্র ছিল কুরআন। কুরআনের নির্দেশিত প্রতিটি সদ্গুণ, নৈতিকতা ও জীবনব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি ছিলেন রাসূলুল্লাহ (সা.)। আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য