Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঘুষের টাকাসহ অডিট কর্মকর্তা গ্রেফতার

ঘুষের টাকাসহ অডিট কর্মকর্তা গ্রেফতার

খুলনা ডুমুরিয়ায় ঘুষের ১৫ হাজার টাকাসহ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের পর এ ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। দুদক, খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।   জানা যায়, ডুমুরিয়া আটলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিৎ কুমার নন্দী ২০২০ সালের ২ ফেব্রুয়ারি এলপিআরএ যান। উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তিনি জিপিএফ বাবদ মোট ২০ লাখ ৮০ হাজার টাকা পাবেন বলে জানানো হয়। কিন্তু পেনশন সহজীকরণ আদেশ-২০২০ অনুযায়ী তিনি ২২ লাখ ৬ হাজার ৭২৫ টাকা পাবেন বলে দাবি করেন।

এসময় হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন তাকে ২০ হাজার টাকা ঘুষ দিলে ওই টাকা পাইয়ে দেবেন বলে জানান। এনিয়ে অনুনয়-বিনয়ের পর ১৫ হাজার টাকায় ওই কাজ করে দিতে রাজি হয় আলমগীর হোসেন। বৃহস্পতিবার ওই টাকা লেনদেনের সময় হাতেনাতে তাকে গ্রেফতার করে দুদক। 

এসময় দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীলকমল পাল, মো. ফয়সাল কাদের ও খন্দকার কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য