Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর'ইসরায়েলের অধীনে থাকা গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ'

‘ইসরায়েলের অধীনে থাকা গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ’

গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ বলে বিবৃতি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গোলানের ওপর ইসরাইলের সার্বভৌমত্বের যে স্বীকৃতি যুক্তরাষ্ট্র দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে সিরিয়া। 

দেশটি বলছে, ইসরায়েলের অধীনে থাকা গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।  গোলান নিয়ে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বক্তব্য প্রত্যাখ্যান করতে এই বিবৃতি দেয় সিরিয়া। এতে বলা হয়, অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিনকেন ওই বক্তব্য দিয়েছেন, যা নিন্দনীয়।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দেয় কিনা। উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরাইলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকবে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৯ সালে সিরিয়ার কাছ থেকে দখলীকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের ‘সার্বভৌমত্বকে’ স্বীকৃতি দেন। তবে জাতিসংঘ বা আন্তর্জাতিক পর্যায় থেকে ইসরায়েলের এই অবস্থানকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেনে নেয়া হয়নি।

বিডি প্রতিদিন/আরাফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য