Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনা: সৌদিতে শপিংমলে ঢুকতে টিকা নিতে হবে

করোনা: সৌদিতে শপিংমলে ঢুকতে টিকা নিতে হবে

করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব বিপর্যস্ত। তবে ধীরে ধীরে বিভিন্ন দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন এখনও যারা নেননি তারা সৌদি আরবের শপিং মলসহ কোনও বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

এ ব্যাপারে গালফ নিউজের বরাতে জানা যায়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রবিবার এ তথ্য জানিয়েছেন। আল হুসেইন বলেন, ‘যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন।’ শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সকল ক্ষেত্রে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য