Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা লক্ষ্য করে ইসরাইলের আক্রমণ অব্যাহত

গাজা লক্ষ্য করে ইসরাইলের আক্রমণ অব্যাহত

যুদ্ধবিরতি মুলতবি। গাজা লক্ষ্য করে দিনভর রকেট হামলা এবং বিমান হামলা চালালো ইসরয়ালে। ইসরাইলের সেনা দাবি করেছে, হামলা অব্যাহত থাকবে। গাজায় হামাসের একটি দপ্তর এবং একটি রকেট লঞ্চিং প্যাড ধ্বংস করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। ইসরাইলের অভিযোগ, হামাস আগুনের গোলা ভর্তি বেলুন ইসরাইল লক্ষ্য করে পাঠিয়েছিল। এর আগেও একাধিকবার হামাস এ কাজ করেছে। আগুনের গোলা ভরা বেলুন ইসরাইলের খেত জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে বহু বাড়িতে। এবারও তেমন বেলুন দেখে পাল্টা আঘাত হানে ইসরাইল। গাজা স্ট্রিপ লক্ষ্য করে দিনভর একের পর এক রকেট এবং বিমান হানা চালানো হয়। ইসরাইলের সেনা টুইট করে জানিয়েছে, আক্রমণ আপাতত চলবে। হামাসের বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করা গেছে বলেও তাদের দাবি।

ইসরাইলেরআক্রমণ নিয়ে হামাস অবশ্য এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিবৃতিও প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবরও পাওয়া যায়নি। তবে হামাসও পাল্টা রকেট হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গাজায় অবস্থিত সাংবাদিকদের খবর।

গত মাসেই কয়েক সপ্তাহ ধরে হামাস এবং ইসরাইলের সেনার তীব্র লড়াই হয়েছে। আক্রমণ-প্রতি আক্রমণ কার্যত যুদ্ধের চেহারা নিয়েছিল। মৃত্যু হয়েছিল অসংখ্য মানুষের। তার মধ্যে বেশ কিছু নারী এবং শিশু ছিল। শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায়। দুই সপ্তাহ কাটতে না কাটতেই ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন টুইট করে জানিয়েছেন, ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী লাপিদের সঙ্গে তার কথা হয়েছে। ইসরাইলে এখন নতুন মন্ত্রিসভা। নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ব্লিকেন জানিয়েছেন, ইসরাইলের প্রতিরক্ষা অ্যামেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরাইলকে সবরকম সাহায্য করা হবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে এই সংঘাত ফের যুদ্ধের আবহের দিকে যেতে পারে। হামাস পাল্টা আক্রমণ শানাতে শুরু করলে ইসরাইলের আক্রমণও আরো বাড়বে। ফের সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হবে। ফলে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সূত্র : রয়টার্স, এপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য