Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে চীন-রাশিয়া প্রভাব বলয়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রের জেনারেলের

আফগানিস্তানে চীন-রাশিয়া প্রভাব বলয়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রের জেনারেলের

সামরিক কর্মকর্তারা ও নিরাপত্তা বিশ্লেষকরা আভাস দিচ্ছেন যে আগামী মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর, চীন এবং রাশিয়া সেখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকমের অধিনায়ক জেনারেল ফ্র্যাংক ম্যাকেনজি মিসরে ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাত্কারে বলেন চীনের জন্য, ‘আফগানিস্তান স্পষ্টতই একটা আগ্রহের স্থান।’ এশিয়া এবং তার বাইরে অবকাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আগ্রাসী আগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘যেখানেই আপনি দেখুন, এই প্রকল্পগুলো মধ্যপ্রাচ্যজুড়ে রয়েছে যেখানে আসলে এই দেশগুলো ঝুঁকির মধ্যে আছে। আমার মনে হয় সামনের দিনগুলোতে আফগানিস্তান হবে, তেমনি এলাকাগুলোর মধ্যে অন্যতম।’

সেন্টকমের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভটেল ভয়েস অফ আমেরিকাকে বলেন এতে আশ্চর্য হবার কিছু নেই যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর যে শূন্য স্থান সৃষ্টি হবে তা পূরণ করতে চাইবে চীন ও রাশিয়া উভয়ই । ভটেল বলেন যে আমেরিকার সামরিক উপস্থিতি যখন হ্রাস পাবে তখন যুক্তরাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের রাষ্ট্রদূত ও দেশের ভেতর সঙ্গতিপূর্ণ পররাষ্ট্র দফতরের মাধ্যমে কূটনৈতিক অবস্থানটা যেন দৃঢ় থাকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সমর্থন ও সুরক্ষা করতে পারে। বেইজিং তার ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতে পারে। চীন এরই মধ্যে বলেছে যে তারা এই কর্মসূচী আফগানিস্তানেও নিয়ে যেতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য