Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোনো মার্কিন ফাঁদে পা দেবে না পাকিস্তান: ইমরান খান

কোনো মার্কিন ফাঁদে পা দেবে না পাকিস্তান: ইমরান খান

পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরও বলেন, ইসলামাবাদ কোনও যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না।

ইমরান খান সেদেশের অতীত সরকারগুলোর সমালোচনা করে আরও বলেন, পাকিস্তানের আগের সরকারগুলো সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের মার্কিন আহ্বান প্রত্যাখ্যানের সাহস দেখাতে পারেনি। তারা প্রতিনিয়ত জনগণকে মিথ্যা বলেছে। কিন্তু যে জাতি নিজেদেরকে সম্মান করতে জানে না, সে জাতি কখনো বিশ্বের কাছ থেকে সম্মান পায় না।

Kartarpur Corridor: Pakistan To Open Kartarpur Corridor On November 9:  Imran Khan

আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও সহিংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওয়াশিংটন আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে পরাজিত হয়েছে। হোয়াইট হাউজ তাদের এই পরাজয়ের দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইসলামাবাদ আফগানদের প্রতি সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

ইমরান খান এর আগে বলেছেন, আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে তার দেশ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু আমেরিকা সেই ক্ষতি পুষিয়ে দিতে রাজি হয়নি। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য