Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের সরকারি বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।

বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে।

যাত্রী বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। এছাড়া নির্দেশনায় বলা হয়, সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে।

এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ৭ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বেবিচক।

ইত্তেফাক/এনএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য