Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানের বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল তালেবান

আফগানিস্তানের বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল তালেবান

আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমরা এই ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।”

মার্কিন সেনারা আফগানিস্তানের প্রাচীন শহর বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মুজাহিদ এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ সুগম হবে।
জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপি’র কাছে পাঠানো আলাদা এক বিবৃতিতে বলেছেন, “আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হলে এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের ভবিষ্যত নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে পারবে।”

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত। এটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানঘাঁটি। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমানঘাঁটিতে হাজারো সেনার উপস্থিতি ছিল। মার্কিন প্রেসিডেন্টসহ পদস্থ কর্মকর্তারা অঘোষিত সফরে আফগানিস্তান গেলে এই ঘাঁটিতে অবস্থান করতেন।

মূলত বাগরাম বিমানঘাঁটিকে কেন্দ্র করেই গত দুই দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমানঘাঁটিতে। কারাগার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে এবং এখানে হাজার হাজার তালেবান বন্দি ছিল।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য