Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরাকের ইরবিল বিমানবন্দরের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের ইরবিল বিমানবন্দরের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বুধবার ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়।

হামলার পরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এর আগে গত সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

একইদিন রাতে বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয় এবং মার্কিন সেনারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে।


কে বা কারা এসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের জনগণ তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্ট ২০২০ সালের জানুয়ারি মাসে একটি আইন পাস করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সূত্র : পার্স টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য