Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি বর্বরতা, দেশ ছেড়েছেন ১ কোটি ৪০ লাখ ফিলিস্তিনি

ইসরাইলি বর্বরতা, দেশ ছেড়েছেন ১ কোটি ৪০ লাখ ফিলিস্তিনি

ইসরাইলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে নিজেদের ভিটেমাটি হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ফিলিস্তিনি। দখলদার ইসরাইলের অত্যাচার আর নির্যাতনে গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনি লোকসংখ্যা কমে এখন মাত্র ৫২ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। 

বিশ্ব জনসংখ্যা দিবসে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইউএনএফপিএ (ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড) যৌথভাবে ওই পরিসংখ্যানের রিপোর্ট প্রকাশ করে।

অবরুদ্ধ গাজা ও পশ্চিমতীরের মোট জনসংখ্যার ৩৩ শতাংশই শিশু। এদের মধ্যে গাজায় ৪১ শতাংশ বাসিন্দার বয়স ১৫ বছরের নিচে।

পরিসংখ্যানে দেখা গেছে, গাজায় ৩৬৫ বর্গ কিলোমিটারে ২১ লাখ ১০ হাজার ফিলিস্তিনির বসবাস, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের অব্যাহত এ দখলদারিত্বের কঠোর সমালোচনা করলেও এতে কর্ণপাত করছে না তেলআবিব।

জর্ডান, সিরিয়া ও লেবানন ছাড়াও বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন লাতিন আমেরিকার দেশ চিলিতে। সেখানে এ বছর প্রেসিডেন্ট নির্বাচন করছেন এক ফিলিস্তিন বংশোদ্ভূত নাগরিক।

আমারসংবাদ/ইএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য