Tuesday, June 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমান উপসাগরে জাহাজ ছিনতাই, ইরানকে সন্দেহ

ওমান উপসাগরে জাহাজ ছিনতাই, ইরানকে সন্দেহ

ওমান উপসাগরে একদল সশস্ত্র ব্যক্তি পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। পরে এটিকে ইরানে যাওয়ার নির্দেশ দেন তারা। তথ্যটি নিশ্চিত করেছে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স। খবর প্রকাশ করেছে বিবিসি।

এক বিবৃতিতে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস নামে ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই এটিকে ছিনতাই করে সশস্ত্র দলটি। তবে তারা কারা তা স্পষ্ট নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এর পেছনে ইরানি বাহিনীর হাত থাকতে পারে।

অবশ্য ইরানের রেভল্যুশনারি গার্ডস এই দাবি উড়িয়ে দিয়েছে।

বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস একটি দুবাই ভিত্তিক কোম্পানির মালিকানাধীন। দুই বছর আগে তাদের আরও একটি জাহাজ ইরানের রেভল্যুশনারি গার্ডস দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছিল।

রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস যখন হরমুজ প্রণালীতে প্রবেশের কাছাকাছি ছিল ঠিক তখনই এটিতে নয়জন সশস্ত্র লোক উঠে।

কয়েকদিন আগেই ওমান উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ হামলার শিকার হয়। এতে ব্রিটেন ও রোমানিয়ান দুইজন ক্রু নিহত হন। এর মধ্যেই নতুন করে এ ঘটনা ঘটলো।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য