Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়ানফস সর্বোত্তম যা কিছু অর্জন করে

নফস সর্বোত্তম যা কিছু অর্জন করে

নফস যা কিছু অর্জন করে, অন্তর যা কিছু লাভ করে এবং বান্দা দুনিয়া ও আখিরাতে যা কিছু পায় তার মধ্যে সর্বোত্তম হলো ইলম এবং ঈমান। এ কারণেই আল্লাহ তা‘আলা কুরআনে ইলম ও ঈমানকে একত্রিত করেছেন। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِ٥٦﴾ [الروم: ٥٦]

“আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, ‘তোমরা আল্লাহর বিধান মত পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ।” [সূরা আর-রূম, আয়াত: ৫৬] আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٞ١١﴾ [المجادلة: ١١]

“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন।” [সূরা আল-মুজাদালা, আয়াত: ১১]

এরা হলেন সৃষ্টির মূল ও শ্রেষ্ঠ মানব এবং সর্বোচ্চ আসনের অধিকারী। কিন্তু আধিকাংশ মানুষ ইলম ও ঈমানের প্রকৃত নাম ও হাকীকত বুঝতে ভুল করে যে ইলম ও ঈমানের দ্বারা সৌভাগ্য ও উচ্চ মর্যাদা অর্জিত হয়। এমনকি প্রত্যেক মানুষ ভাবে যে, তার কাছে যে ইলম ও ঈমান আছে তার দ্বারাই সৌভাগ্য অর্জিত হবে; কিন্তু আসল ব্যাপার এরূপ নয়। বরং অধিকাংশ মানুষেরই নাজাতদানকারী ঈমান নেই, মর্যাদা উচুঁকারী ইলম নেই; বরং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম ও ঈমান নিয়ে এসেছেন এবং যে ইলম ও ঈমানের দিকে আহ্বান করেছেন, তিনি নিজে যে ইলম ও ঈমানের ওপর অটল ছিলেন, তাঁর পরে তাঁর সাহাবীরা যে ইলম ও ঈমানে ওপর ছিলেন এবং তাদের পরবর্তীরা তাদের পদ্ধতি ও পদাঙ্ক অনুসরণ করেছেন তারা সে ইলম ও ঈমানের পথসমূহকে কলুষিত করে ফেলেছে।

মুখতাসারুল ফাওয়ায়েদ (ইবনুল কাইয়্যেম রহ.-এর আল-ফাওয়ায়েদ অবলম্বনে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য