Thursday, May 14, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমার নামে ২০১টি ভুয়া আইডি: ওবায়দুল কাদের

আমার নামে ২০১টি ভুয়া আইডি: ওবায়দুল কাদের

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে দুই শতাধিক ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা জানান।

তিনি বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনবিরুদ্ধ। প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি।

ওবায়দুল কাদের তার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

আমারসংবাদ/আরএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য