Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআলআকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরাইলের বাধা

আলআকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরাইলের বাধা

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী।

পশ্চিমতীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আলআকসায় প্রবেশের অনুমতি নেই—এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরাইলি পুলিশ। খবর আনাদোলুর।

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।

ফিলিস্তিনের প্রচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আলআকসায় প্রবেশে বাধা দেয়।

এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেয়।

একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আলআকসায় আসতে দেয়নি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য