Wednesday, March 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআল-আকসার ইমামের ওপর নিষেধাজ্ঞা ইসরাইলের

আল-আকসার ইমামের ওপর নিষেধাজ্ঞা ইসরাইলের

জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। এই নিষেধাজ্ঞা ৪ মাসের বলে জানা গেছে। 

তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। খবর ইয়েনি সাফাকের।

তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরাইলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়ীত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুজালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না। এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরাইলের পুলিশ গ্রেপ্তার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য