Monday, August 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে যেন তাদের ফেরানো হয়।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক শুক্রবার ঈদের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আমরা সক্ষমতা বাড়িয়েছি। কিন্তু আমাদের সক্ষমতারও সীমাবদ্ধতা আছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; মাস্ক পরতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।’

তিনি আরো বলেন, ‘ভারতসহ অন্য দেশের ভ্যারিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে, এ বিষয়ে আমরা সর্তক রয়েছি। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।’

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য