Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তর প্রদেশের মন্দিরে মুসলিম শ্রমিককে মারধর করল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা

উত্তর প্রদেশের মন্দিরে মুসলিম শ্রমিককে মারধর করল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা

উত্তর প্রদেশের ইটাওয়াহ জেলার এক মন্দিরে একদল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দানিস নামের এক শ্রমিককে মারধর করেছে।

স্থানীয় বিজেপি নেতা শৈলেন্দ্র ভারমা উদ্দেশ্যমূলকভাবে এ আক্রমণে জড়িত ছিলেন বলে ‘নিউজ ১৮ হিন্দি’ রিপোর্টে জানানো হয়েছে।

দানিস বলেন, তিনি ওই মন্দিরে একজন শ্রমিক হিসেবে কাজ করেছেন। যতক্ষণ না মন্দির নির্মাণের ব্যাবস্থাপনায় নিয়োজিত লোকরা তার নাম জানতে পেরেছে ততক্ষণ সবকিছুই ভালোভাবে চলছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম তেজাস নিউজের সাথে কথা বলার সময় দানিস বলেছেন, যখন তিনি অর্থ চাইলেন তখন তাকে একটি ঘরে ডেকে তার নাম জিজ্ঞাসা করা হয়েছিল। যখন তিনি বলেন তার নাম দানিস। তখন তারা জিজ্ঞাসা করেছিল, তুমি কি মুসলিম? তারপর তারা মূল দরজায় তালা দিয়ে আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং পাইপ দিয়ে মারধর শুরু করে।’

দানিসকে পেটানোর সময় তাকে মন্দিরে চুরি করার অভিযোগ দেয়া হয়। এর মাধ্যমে তারা যে অন্যায় কাজ করছে তা বৈধ বলে প্রমাণ করার চেষ্টা করা হয়। পুলিশ ও তার স্বজনরা ঘটনাস্থলে যাবার পর তাকে মুক্তি দেয়া হয়।

দানিস বলেন, ‘মন্দিরের পুরোহিত আমার নখ ও আঙ্গুল কেটে ফেলতে চেয়েছিলেন এবং শ্মশানে নিয়ে আমার শরীর পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন।

‘নিউজ ১৮ হিন্দি’ -এর রিপোর্ট অনুসারে শহরের এসপি প্রশান্ত কুমার বলেছেন, ‘এ ঘটনার সাথে জড়িত দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য