Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাজ হারিয়ে রাস্তায় রাত কাটানো পরিবারটির পাশে দাঁড়ালো পুলিশ

কাজ হারিয়ে রাস্তায় রাত কাটানো পরিবারটির পাশে দাঁড়ালো পুলিশ

করোনার কারণে কাজ হারানো এক পরিবারকে বাড়িওয়ালা বের করে দেওয়ায় রাস্তায় রাত কাটাতে হয়েছে তাদের। চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় বসবাসরত ওই পরিবার জানায়, বাড়িভাড়া বাকি পড়ায় তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডের দুবাই কলোনিতে এ ঘটনা ঘটে।

নগরীর ওয়াসা মোড়ের ফুটপাতে ওই পরিবারের বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, শুক্রবার (১৬ এপ্রিল) পুলিশের হস্তক্ষেপে তারা বাড়িতে উঠতে সক্ষম হন।

পরিবারের এক সদস্য শ্রী দাম দ্য জানান, তার বড় ভাই চট্টগ্রাম ওয়াসায় চুক্তিভিত্তিক চাকরি করতেন। গত বছরের প্রথম লকডাউন চলাকালে তার ভাইয়ের চাকরি চলে গেলে তারা তিন মাসের বাড়িভাড়া দিতে পারেননি।

‘এখন আবার করোনা বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হয়। আমরা আবারও ভাড়া দিতে না পারায়, বাড়িওয়ালা খুব চাপ দিচ্ছিল’, বলেন তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িওয়ালা মো. মোস্তফা বাসায় এসে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। তারা বাইরে বেরোলে বাড়িওয়ালা বাড়িতে তালা মেরে চলে যান।

‘রাস্তায় রাত কাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। শুক্রবারে পুলিশ এসে আমাদের আবার ঘরে ঢুকতে সাহায্য করে’, বলেন তিনি।

এবিষয়ে ওই বাড়িওয়ালা মো. মোস্তফার ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক জানান, তারা বিষয়টি জানার পরই এ বিষয়ে ব্যবস্থা নেন।

তিনি বলেন, ‘বাড়িভাড়া না দেওয়ার কারণে পরিবারটিকে বের করে দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। আমি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই এবং ওই পরিবারকে তাদের বাড়িতে ঢুকতে সহায়তা করি।’

‘আমি বাড়িওয়ালাকে বলেছি যে, তারা বাড়িভাড়া না দিতে পারলে পুলিশ তাদের দায়িত্ব নেবে। মহামারিতে আমাদের অবশ্যই একে অপরের পাশে দাঁড়াতে হবে’, যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য