Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদৈনিক ৫ হাজার মৃত্যু হতে পারে ভারতে: মার্কিন গবেষণা

দৈনিক ৫ হাজার মৃত্যু হতে পারে ভারতে: মার্কিন গবেষণা

মহামারি করোনাভাইরাসে কুপোকাত ভারত। তবে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আসছে মে মাসে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক গবেষণা প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় পাঁচ হাজার মানুষ। মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে তিন লক্ষ মানুষের মৃত্যু ঘটবে।

এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত ভারতের গবেষকরা। দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছাবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ করে নেমে যাবে সেই সংক্রমণের হার।

বিশিষ্ট চিকিৎসকরা ভাইরাসের এই ছড়িয়ে পড়া থামাতে অন্তত ১০ দিন কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন। বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট অবশ্য লকডাউনের বিপক্ষে। তারা জানাচ্ছে, মানুষ যত খোলা জায়গায়, বদ্ধ ঘরের বাইরে থাকবে ততো সংক্রমণ ছড়ানোর আশংকা কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য