Tuesday, July 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিউইয়র্কে জুমার খুতবা শোনালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জুমার খুতবা শোনালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে মুসল্লিদের জুমার নামাজের খুতবা শুনিয়েছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে এখানে এসেছেন বলে জানিয়েছে মালয় মেইল।

এটি নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। আর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে মসজিদটিতে খুতবা পাঠের বিরল সৌভাগ্য অর্জন করেছেন তিনি। ৮০০’র বেশি মুসল্লির উপস্থিতিতে তিনি খুতবা পাঠ করেছেন।

এ সময় তিনি তার মূল্যবান বক্তৃতাও দিয়েছেন যেখানে তিনি বহুজাতিক এবং বহু-ধর্মীয় সমাজ পরিচালনায় মালয়েশিয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

তিনি বলেন, ‘আমরা সর্বদা বোঝাপড়া, সহনশীলতা এবং অন্যদের সংস্কৃতি এবং ধর্ম বোঝার প্রয়োজনীয়তা প্রচার করার চেষ্টা করি। শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের নিজেদের মধ্যে ঐক্য জোরদার করতে হবে, পাশাপাশি তথ্য ও জ্ঞান অর্জন করতে হবে।

আনোয়ার মালয়েশিয়ায় যে ‘মালয়েশিয়া মাদানী’ ধারণাটি চালু করেছিলেন এবং বিশ্বব্যাপী ইসলামোফোবিয়ার হুমকি ব্যাখ্যা করার সুযোগও নেন।

তিনি বলেন, ‘যখন কুরআন পোড়ানো হয়েছিল, মালয়েশিয়া বিশ্বব্যাপী বিতরণের জন্য দশ লাখ কপি ছাপিয়েছিল। আসলে আমরা ১৫ হাজার কপি সুইডেনে পাঠিয়েছি যাতে তারা দেখতে এবং বুঝতে পারে এবং অজ্ঞতার বশবর্তী হয়ে লড়াই করতে পারে না।’

মসজিদের ইমাম সাদ জাল্লোহ বলেন, আনোয়ার এবং তার সফরসঙ্গীদের গ্রহণ করা কেন্দ্রের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনিই মসজিদ পরিদর্শনকারী প্রথম নেতা।

এদিন জুমার নামাজ শেষে এক ব্যক্তি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেন। অ্যান্ড্রু ভিনালস নামে পরিচিত ওই ব্যক্তির কালিমা পাঠ করিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। তিনি যখন মসজিদ থেকে বের হতে যাচ্ছিলেন তখন ঘোষণা করা হয়, একজন লোক ইসলাম গ্রহণ করতে চায়।

এরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয় তিনি যেন লোকটিকে ধর্মান্তরিত হতে সাহায্য করেন।

ইত্তেফাক/এসএটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য