Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকহামাসের প্রধান হলেন খলিল আল-হাইয়া

হামাসের প্রধান হলেন খলিল আল-হাইয়া

খলিল আল-হাইয়াকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে গাজ্জায় ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি।

গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, গাজ্জায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মুহাম্মাদ দেইফ শহীদ হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল-হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ধারাবাহিক শীর্ষ নেতৃত্বের শূন্যতা পূরণে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় তিনি এখন হামাসের রাজনৈতিক শাখার মূল দায়িত্ব পালন করবেন।

১৯৬০ সালে গাজ্জা উপত্যকায় জন্মগ্রহণ করা খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই সংগঠনটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতাকে এখন এমন এক সময়ে সংগঠনের হাল ধরতে হলো, যখন পুরো গাজা উপত্যকা জুড়ে তীব্র সংঘাত ও মানবিক সংকট চলছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য