Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াআওয়াজবিকিনি যদি নাই পরলাম তবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা.....

বিকিনি যদি নাই পরলাম তবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা…..

প্রাচীন গ্রীসে ক্যালেস্টিয়া নামে একটা অনুষ্ঠান হইতো । ধারনা করা হয় এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম সুন্দরী প্রতিযোগিতা । এখানে নারীরা দলবেধে অংশ গ্রহন করতেন । তাদের নাচ গান আর শারীরিক ফিটনেসের প্রতিযোগীতা হতো এখানে ।

আধুনিককালে ১৮৫৪ সালে আমেরিকাতে প্রথম আনুষ্ঠানিক বিউটি কন্টেস্ট হয় । সেই সময়ে সরাসরি এরকম প্রতিযোগিতায় অংশ নেয়া নারীদের উপর সমাজের নেতিবাচক প্রভাব ছিল । আর তাই ছবির মাধ্যমে সেরা সুন্দরী নির্ধারন করা হতো । কালক্রমে এটাই আজকে লাইভ বিউটি কন্টেস্টে রূপ নিয়েছে । জুড়ে গেছে কোটি টাকার স্পন্সর আর শিল্প সাহিত্যের নাম । কিন্তু ভেতরের পলিটিক্স আর বিজনেস নিয়ে কেউ কথা বলতে চায় না ।

একটা প্রশ্ন করি ।
কোন শরীরটা দেখতে বেশি ভালো লাগে ? পুরো নগ্ন একটা শরীর ? নাকি অর্ধ উলঙ্গ শরীর ?
উত্তরটা হলো অর্ধ উলঙ্গ শরীর । ব্রেইন মিস্টেরিয়াস জিনিসের প্রতি বেশি আকর্ষিত হয় । ওপেন জিনিসের প্রতি কোন মিস্ট্রি থাকে না । এইটাকে আপনি পিকাবো ইফেক্ট বলতে পারেন , যেখানে পার্শিয়াল এক্সপোজার মানুষকে কৌতূহলী করে তোলে । এই অনুমান প্রক্রিয়া মানুষের ডোপামিন রিলিজ বাড়ায় । খেয়াল করলে দেখবেন ফ্যাশন সাইকোলজিতেও এই জিনিস ব্যবহার করা হয় । ফুল এক্সপোজার দিয়ে একটা মানুষকে প্রকাশ করা থেকে তাকে হাফ এক্সপোজার দিয়ে প্রকাশ করলে ভিউ বেশি হয় । টাইট ড্রেস, অর্ধখোলা বক্ষ , কিংবা হাফ এক্সপোজাড হওয়া শরীরের চাহিদা এই কারণেই বেশি । বিউটি পিজেন্টের বিকিনি শো বলেন কিংবা ব্লু ফিল্মের হাফ এক্সপোজড নায়িকা বলেন, দুইটার ক্ষেত্রে কেমেস্ট্রি একই । প্রকাশ ভঙ্গিটা ভিন্ন । ওই সব শিল্প , সাহিত্যের কথা বাদ দেন । আমরা কথা বলছি একদম RAW সাইন্স নিয়ে । আস্র কেনা জানে ডোপামিন বিজনেস দুনিয়ার সবচেয়ে লাভজনক বিজনেসের একটি

এইবার পলিটিক্সটা দেখে যান ।
২০০২ সালে লেবানন মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল । ওই বছর ই/স/রা/ই/ল ক্যাম্প জেনিনের উপর গনহত্যা চালায় । মিস ইউনিভার্সের ই/স/রা/ই/লী সুন্দরী ইয়ামিত হারনয় কি করেছিল জানেন ? সে তার পোষাকে ই/স/রা/ই/লের মানচিত্র পোট্রে করেছিল যেখানে দেখানো হয় গাজার পশ্চিম তীরও ই/স/রা/ই/লের অংশ । সেই সময় এর প্রতিবাদে সারাবিশ্ব ফুঁসে উঠে । আর লেবানন নিজেকে সরিয়ে নেয় প্রতিযোগিতা থেকে ।

জেসিকা ট্রিসকো ডারডেন একজন কানাডিয়ান সুন্দরী । তিনি ২০০৭ সালের একজন মিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন । বর্তমানে তিনি একটা আমেরিকান ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর । জেসিকা বলেছিলেন , প্রতিটা সুন্দরী প্রতিযোগতা হচ্ছে একটা ডেলিকেট ডিপ্লোম্যাটিক ড্যান্স । এর মধ্যে শুধু বিকিনি আর অর্ধউলঙ্গ শরীর থাকে না । থাকে আরো গভীর কিছু । একটা ডিপ পলিটিক্স । একটা মাইন্ড গেম ।

সেটা কেমন ? আসেন যাচাই করে দেখি ।
২০০৪ সালে থাইল্যান্ডের পাতায়াতে মিস ইন্টারন্যাশনাল কুইন অনুষ্ঠিত হয় । এটা ছিল বিশ্বে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডারদের নিয়ে করা কোন বিউটি কন্টেস্টের আয়োজন । আপনি বলতে পারেন একটা বিতর্কিত ইশ্যুকে নরমালাইজ করতে এই আয়োজন ।

এরকম একটা দুইটা নয় ,আরো বহু ডিপ্লোম্যাটিক মুভ পাবেন যেটা ধীরে ধীরে ইনজেকশনের মতো সমাজে পুশ করা হয় । ডিপ্রেশন বাড়তে থাকে সমাজের মিড লেভেলে । কিভাবে ?

সদ্য বাচ্চা হওয়া মেয়েটা ভাবতে শুরু করে বাচ্চা নেয়ায় তার ফিটনেস চলে গেছে । যে ধারণাটা আজকে সমাজে ব্যপকভাবে প্রচলিত। ফিটনেস ধরে রাখতে অনেক মেয়েই বাচ্চা নিতে চায় না । বা দেরিতে নেয় । অফিস খাটা স্বামী ভাবতে শুরু করে আরেকটু স্লিম কাউকে পেলে মন্দ হতো না । সদ্য কলেজ পড়ুয়া মেয়েটা তার গালের হাড় দেখে ভাবতে থাকে , ইশ আরেকটু যদি শার্প হতো ? মাঝ বয়সী মহিলা ভাবতে শুরু করে ব্রেস্টটাকে সার্জারি করে যদি একটু শেইপে আনতে পারতাম ।

বিউটি পিজেন্টের আড়ালের এই ভোগান্তি গুলো আমাদের সামনে আসে না । আপনার ডোপামিনের জন্য শুভকামনা 🙂

© Arafat Abdullah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য