Monday, March 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাদ্রাসায় জাতীয় পতাকা-জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সুপারিশ

মাদ্রাসায় জাতীয় পতাকা-জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সুপারিশ

দেশের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনয়নে স্থানীয় এমপির সুপারিশ গ্রহণের নীতিমালা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি এডহক কমিটি গঠনের প্রবণতা বন্ধ করার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ।  কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশগ্রহণ করেন। 

এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষার খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করানোর সুপারিশ করেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, মাদ্রাসা শিক্ষার জন্য সরকার অনেক টাকা খরচ করে কিন্তু কাঙ্খিত ফলাফল আমরা দেখতে পাই না। তাদের শিক্ষার গুণগতমান প্রত্যাশিত মাত্রায়  অর্জিত হয় না। আলিয়া মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের আমরা গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা রাখতে দেখি না। এ কারণেই আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়র খাতা অন্য কোনো মাধ্যমের শিক্ষকদের মূল্যায়ন করার সুপারিশ করেছি। এটা করা গেলে শিক্ষার্থীদের মধ্যে একটা চাপ থাকবে এবং তারা নিজেদের গুণগত মান উন্নত করার চেষ্টা করবে। 

তিনি আরো বলেন, মাদ্রাসার অনেক শিক্ষকদের মধ্যে নিজেদের চাকরির স্বার্থে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যায়। এটা হলে এই সুযোগ তারা পাবে না।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সকল প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসার সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়ণে গৃহীত পদক্ষেপ; মাদ্রাসার পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ণ ও নকল প্রতিরোধে গৃহীত ব্যবস্থাসমূহ; উগ্রসাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষক-ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ; মাদ্রাসার ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি, এডহক কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা নিরসন; মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক/কর্মচারী নিয়োগ পদ্ধতি; প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থাপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য