Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা শিবিরে আগুন, ছোটাছুটিতে আহত ৫০

রোহিঙ্গা শিবিরে আগুন, ছোটাছুটিতে আহত ৫০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরের অগ্নিকাণ্ডে হাজারো ঘর পুড়ে গেছে। পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় ছোটাছুটি করতে গিয়ে ৫০ জনের মতো আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮–ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ৯ হাজার ৬০০ ঘর পুড়ে গেছে। আর কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সময় ছোটাছুটি করতে গিয়ে ৫০ জনের মতো আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে রামু, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উখিয়া ফায়ার সার্ভিসের লিডার ইমদাদুল হক বলেন, রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অধিকাংশ ঘর থেকে কোনো ধরনের মালামাল বের করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য