Friday, March 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ

সৌদি হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ

ইয়েমেনের মারিবে হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ মুস্তফা আল-ঘারাউয়ি নিহত হয়েছেন। সৌদি জোটের হামলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল আরাবিয়া নিউজ।

জানা যায়, আজ মঙ্গলবার (২৫ মে) এ খবর নিশ্চিত করেছে ইয়েমেনি সেনাবাহিনীর একটি সূত্র। নিহত মুস্তফা হিজবুল্লাহর সামরিক টিমের সদস্য ছিলেন। তিনি ইরান সমর্থিত হুতিদের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন। গতকাল সোমবার (২৪ মে) এক বিমান হামলায় মুস্তফা নিহত হন বলে জানিয়েছে ওই সূত্রটি।

সূত্রের বরাতে বলা হয়, মারিবের পশ্চিমে সেরওয়াহ ফ্রন্টে নিহত হন মুস্তফা। গত ২১ এপ্রিল সানা থেকে সেখানে গিয়েছিলেন তিনি।

এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, সোমবার তারা হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মারিবের একটি জনপ্রিয় মার্কেটকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। সেখানে হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৩ জন আহত হয়েছেন।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য