Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকঅস্ত্র ত্যাগ নয়; গাজ্জায় ৫ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

অস্ত্র ত্যাগ নয়; গাজ্জায় ৫ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বিনিময়ে তারা সমস্ত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে হামাসের এক কর্মকর্তা জানান, পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। যার মাধ্যমে তারা গাজ্জার যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চান।

শনিবার (২৬ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধে আলোচনা করতে যাচ্ছে। সেখানে মধ্যস্থতাকারীদের নিজেদের প্রস্তাবের কথা জানাবে তারা।

ইসরাইলের দাবি ছিল হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজ্জার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। কিন্তু ইসরাইলের এমন দাবিকে পত্যাহার করে হামাস স্পষ্ট ঘোষণা দিয়েছিল যে, অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। যতদিন দখলদারিত্ব আছে ততদিন এই অস্ত্র আমাদের হাতে থাকবে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য