Wednesday, October 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআন্তর্জাতিক আদালতের নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

আন্তর্জাতিক আদালতের নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো অবস্থানকেও গুরুত্ব দেয় না।

আফগান সরকারের নেতাদের গ্রেপ্তারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাওলানা মুজাহিদ লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নামে কথিত আদালত আফগানিস্তানের নেতাদের গ্রেপ্তারের যে কথা বলেছে, আমরা সেই অবস্থানের নিন্দা জানাই। আফগানিস্তান ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না এবং এর কোনো অবস্থানকেও কোনো গুরুত্ব দেয় না।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতারা এমন কোনো কাজ করেননি, যার কারণে কোনো আদালতের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার বা শাস্তির উপযুক্ত বলে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ইসলামী শরিয়তের বিধান ও আদালতের অধীন। গোয়েন্দা সংস্থা এবং কথিত আদালতের অধীন নই। আফগানিস্তান এ ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানায়, নিজেদের মর্যাদা রক্ষার স্বার্থে যেন তারা নিজেদের ক্ষমতা ও এখতিয়ারের সীমা অতিক্রম করে দাবি না করে।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য