Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআমিরাত-ইসরাইল ফ্লাইট চালু করল ইতিহাদ

আমিরাত-ইসরাইল ফ্লাইট চালু করল ইতিহাদ

প্রথমবারের মতো আমিরাত-ইসরাইল ফ্লাইট চালু করল আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।

আবুধাবি থেকে গত ৬ এপ্রিল ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-৫৯৬ বিমানটি উড্ডয়ণের তিন ঘণ্টা ২০ মিনিট পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটিতে ভ্রমণ করেন, আমিরাতে ইসরাইলের নিযুক্ত রাষ্ট্রদূত এইতান নায়েহ এবং ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মেদ আল-খাজা।

বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছালে বিমানটিকে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়।আবুধাবি থেকে ইসরাইলের কোনো বিমানবন্দরে ইতিহাদ এয়ারওয়েজ এটাই প্রথম বাণিজ্যিক ফ্লাইট।

সম্প্রতি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচলসহ ব্যবসা-বাণিজ্য চালু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য