Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানকে সামরিক সহায়তা দিতে চায় রাশিয়া

পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে চায় রাশিয়া

সংগ্রাম অনলাইন ডেস্ক: পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে চায় রাশিয়া বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পাকিস্তানের সক্ষমতার উন্নয়ন ঘটাবে রাশিয়া। এ জন্য ইসলামাবাদকে বিশেষ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে মস্কো।

গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভেদ সৃষ্টিকারী নীতির কারণে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অস্থিতিশীল হয়ে উঠছে।

ল্যাভরভ আরও বলেন, এই অঞ্চলের বিদ্যমান অবকাঠামোয় পরিবর্তন আনা কিংবা বিভক্তি সৃষ্টি করার সম্পূর্ণ বিরোধী মস্কো। একথার মধ্যদিয়ে ল্যাভরভ দৃশ্যত মার্কিন সরকারের  নানামুখী তৎপরতা দিকে ইঙ্গিত করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মধ্যকার বিদ্যমান বিবাদ মীমাংসার জন্য দুই পক্ষের মধ্যকার সংলাপকে স্বাগত জানায় মস্কো। আমরা আশা করি এ অঞ্চলে শান্তি আনার ক্ষেত্রে রাশিয়া ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য