Sunday, June 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআরব রাষ্ট্রগুলোতে বাড়ছে কানেক্টিভিটি, ২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি,...

আরব রাষ্ট্রগুলোতে বাড়ছে কানেক্টিভিটি, ২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

দীর্ঘ প্রতীক্ষিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) রেলওয়ে প্রকল্পের বাস্তবায়নে নতুন গতি এসেছে। প্রায় ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এই বিশাল আন্তঃদেশীয় নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান একটি অভিন্ন রেলপথে যুক্ত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পুরো নেটওয়ার্কটি চালু করা, যার প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

কুয়েত সিটি থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার ও আমিরাত হয়ে ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত বিস্তৃত হবে এই রেলপথ। প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করতে কুয়েত এরই মধ্যে শাদাদিয়া থেকে সৌদি সীমান্তবর্তী নুয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার রেলপথের নকশা প্রণয়নে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি, কুয়েত সীমান্ত থেকে আমিরাত সীমান্ত পর্যন্ত নিজস্ব অংশের রেলপথ নির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে সৌদি আরব।

এই রেলপথ চালু হলে উপসাগরীয় অঞ্চলে যাত্রীবাহী ট্রেনগুলো ঘণ্টায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এর ফলে কুয়েত সিটি থেকে সৌদি রাজধানী রিয়াদ পৌঁছাতে সময় লাগবে দুই ঘণ্টারও কম। বিশেষজ্ঞরা বলছেন, শুধু যাতায়াত নয়, সড়কপথের ওপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুত ও কম খরচে পণ্য পরিবহনে এই আধুনিক রেল নেটওয়ার্ক যুগান্তকারী ভূমিকা রাখবে।

বাণিজ্য, পর্যটন, শ্রমবাজার ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি, সমুদ্রপথে কোনো ধরনের বিঘ্ন বা সংকট তৈরি হলে এটি একটি নির্ভরযোগ্য বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবেও কাজ করবে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক একীকরণ ও লজিস্টিক সংযোগে এই প্রকল্প একটি ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য