Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলি হামলায় প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে।


রোববার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। আহত হয়েছে আরো ৫৮ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে অন্তত ৮ হাজার ৬৬৩ জন শিশু রয়েছে। এছাড়া অন্তত ৭ হাজার জন এখনো নিখোঁজ রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধের পর অধিকৃত পশ্চিমতীরে অন্তত ৩৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৩টি শিশু রয়েছে। এছাড়া আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, গাজার নিহত, আহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে হতে পারে। কারণ, গাজা কর্তৃপক্ষ গত নভেম্বর থেকে উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার পতনের মধ্যে নিয়মিতভাবে হতাহতের সংখ্যা আপডেট করতে পারেনি।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য