২০০৩ সালে সিএনএন(CNN) -কে দেওয়া একটি সাক্ষাৎকারে তারা আমাকে ৯/১১ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি প্রতিউত্তরে তাকে জিজ্ঞাসা করেছিলাম: “যদি আমরা আপনাকে একটি ১৮ চাকার গাড়িতে বসিয়ে রাখি এবং আপনাকে এটিকে পার্ক করতে বা ব্লকের চারপাশে চালাতে বলি, তাহলে আপনি কি কোন দুর্ঘটনা ছাড়াই এটি পরিচালনা করতে পারবেন?” তিনি বলেন, এটা সম্ভব নয় কারণ তার অভিজ্ঞতার অভাব রয়েছে।
আমি তাকে আরও বলেছিলাম যে, “আমি সৌদি এয়ারলাইন্সের দুইজন অভিজ্ঞ পেশাদার প্রশিক্ষক পাইলটকে ৯/১১ এর হামলার দুই সপ্তাহ পরে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে– বিমানগুলি টাওয়ারে আঘাত করেছিল, কারণ তারা সরাসরি উড়ে যায়নি।
তারা আমাকে বলেছিল যে, তারা তাদের ফ্লাইট সিমুলেটরগুলিতে ঠিক একই রকম পরিস্থিতি সৃষ্টি করে হামলার চেষ্টা করেছিল। তারা ১ম এবং ২য় প্রচেষ্টায় ব্যর্থ হয় এবং তৃতীয়টিতে সফল হয়।
এমন কোন সুবিবেচক মনের অধিকারী ব্যক্তি আছে যে বিশ্বাস করবে যে, একদল অপেশাদার ব্যক্তি যারা ইংরেজিতে কথা বলে না এবং কখনো জেট প্লেন উড়ায়নি, তারা আকাশচুম্বী বিমানপথে একটি ছিনতাই করা বিমানে একটি শহর থেকে অন্য শহরে যেতে পারে কোন স্থল নিয়ন্ত্রণ নির্দেশনা ছাড়াই ?
শুধু তাই নয়, পেশাদার বিমানবাহিনীর পাইলটদের মতো সেই বিশাল আকাশযানটিকে সফলভাবে উড়িয়ে একবার নয়, বরং দু- দুবার এই টাওয়ারে আঘাত হানবে?
১০ -১৫ বারের প্রচেষ্টা ছাড়া প্রথমবারের মতো কেউ নৌকাকে ফেরিঘাটে নামাতে পারে না! কাজেই এটা আমার পক্ষে বলা অসম্ভব যে, অনভিজ্ঞ আরোহীরা এই ধরনের কৌশলে আঘাত হানতে পারে!
অতএব, যখন আপনি একটি মিথ্যা গল্প বানাতে চান, তখন এটিকে কমপক্ষে একটু তো বিশ্বাসযোগ্য করে বর্ণনা করুন, অন্যথায় লোকেরা আপনাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করবে। বিশেষ করে বলতে গেলে, আপনারা যাদেরকে WMD (Weapon of Mass Destruction/গণহত্যার মূল হাতিয়ার ) হিসেবে সন্দেহবশত হত্যা করেছিলেন, তারা তো সেখানে ছিলোই না।
“sorry” বলে এখন আর কোনো কাজ হবে না।
@শাইখ আসিম আল হাকিম
মূল টুইটঃ
In an interview with CNN in 2003, they asked me about 9/11. I asked him: “if we were to put you in an 18-wheeler and ask you to park it or to drive it round the block, would you manage to do that without any accidents?” He said this was not possible as he lacks the experience.
- I told him I had asked two of the most experienced professional instructor pilots of Saudia airlines two weeks after 9/11 about the maneuver which the planes struck the towers, as they didn’t fly straight into it.
- They told me they had tried the same maneuver on their flight simulators with the exact similar circumstances. They failed in the 1st and 2nd attempts and succeeded in the 3rd.
- Who in his right mind would believe that a bunch of amateurs who do not speak English and had never flown a jet plane, can navigate their way in a jungle of skyscrapers in a hijacked plane from one city to the other without any ground control guidance?
- Not only that, but manage to successfully fly that big bird like professional Air Force pilots not once, but twice into these towers?
- No one can dock a boat for the first time except after 10 or 15 attempts! It is next to impossible to tell me that inexperienced rookies can fly in such a maneuver!
- When you want to fabricate a story, make it a little bit believable or people would accuse you of lying, especially after all those you had killed suspecting that there were WMD, when there were none!
Sorry does not do the job anymore!
