Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে এক বছরে বিদেশি কর্মী কমেছে পৌনে ৬ লাখ

সৌদিতে এক বছরে বিদেশি কর্মী কমেছে পৌনে ৬ লাখ

সৌদি আরবে সরকারি-বেসরকারি খাতে বিদেশি কর্মীর সংখ্যা কমে গেছে ৫ লাখ ৭১ হাজার যা ৮ দশমিক ৫২ শতাংশ। ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে চাকরি হারিয়েছেন এই বিপুলসংখ্যক কর্মী।

সৌদি আরবের পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিল ৬৭ লাখ। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৬১ লাখে। ঐ একই সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের জুনে এ ধরনের ৮৭ লাখ কর্মী থাকলেও এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮২ লাখে।

এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজারে। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ১৯ লাখ ৪০ হাজার। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদির সামাজিক বিমা গ্রহণকারী বিদেশির সংখ্যা কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার ৭৪৫ জন। সেই তুলনায় সৌদি গ্রাহক কমার সংখ্যা ৬২ হাজার ৫৮৩ জন বা ২ দশমিক ৩৪ শতাংশ।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির শ্রমবাজারে নতুন করে প্রবেশ করেছেন ১ লাখ ২৩ হাজার ৯৫১ জন সৌদি নাগরিক। অর্থাৎ, গত বছরের তুলনায় তা একলাফে ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইত্তেফাক/এএইচপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য