Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার ঈদে ছুটি কতদিন জানালেন মন্ত্রিপরিষদ সচিব

এবার ঈদে ছুটি কতদিন জানালেন মন্ত্রিপরিষদ সচিব

লকডাউনের মেয়াদ বেড়েছে। আগামী ১৬ মে পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) থাকবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।এবার জানা গেলো ঈদে সরকারি ছুটি কতদিন। রোজার ঈদে সরকারি ছুটি তিন দিন। এই তিনদিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ছুটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি-এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।

সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে তৈরি পোশাকশিল্প খাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য