Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়ামুসলিমদের প্রতিসউদী বাদশাহর নামে মসজিদ হচ্ছে পাকিস্তানে

সউদী বাদশাহর নামে মসজিদ হচ্ছে পাকিস্তানে

পাকিস্তানে সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে বিশাল মসজিদ নির্মাণ করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিগগিরই শুরু হচ্ছে মসজিদটির নির্মাণকাজ। যার পুরো অর্থ দিচ্ছে সউদী রাজকীয় সরকার। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভাসিটি ড. মাসুম ইয়াসিনজাই জানান, সউদী আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি আরও জানান, বিশাল এ মসজিদে একসঙ্গে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদের মধ্যে ১০ হাজার পুরুষ ও দুই হাজার নারী মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদের পাশে নির্মাণ করা হবে সুবিশাল কমপ্লেক্স। এ ছাড়া সউদী যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে তৈরি হবে বিশাল লাইব্রেরি, জাদুঘর ও মিলনায়তন। এই মসজিদ নির্মাণেই ৩৩ লাখ মার্কিন ডলার দিচ্ছে সউদী আরব। এদিকে পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্মবিষয়ক উপদেষ্টা হাফিজ তাহির আশরাফি এই মসজিদ নির্মাণ করে দেয়ার জন্য সউদী রাজকীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য