Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার রাজধানীর বরিশাল প্লাজা মার্কেট আগুন, নিয়ন্ত্রণ ১৪ ইউনিট

এবার রাজধানীর বরিশাল প্লাজা মার্কেট আগুন, নিয়ন্ত্রণ ১৪ ইউনিট

বঙ্গবাজার মার্কেটের পর এবার রাজধানীর বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। শনিবার (৮ এপ্রিল) সকালে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

শনিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ৬ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য