Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনা সংক্রমণ রোধে শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ

করোনা সংক্রমণ রোধে শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ

সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারনে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের প্রধান দুটি সড়ক এস.এস.রোড ও মুজিব সড়কের সংযোগ সড়ক গুলো বন্ধ করে দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পরে এই কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ। রাত ৮টার দিকে সরেজমিনে শহরের এস.এস.রোড ও মুজিব সড়ক ঘুরে দেখা গেছে এস.এস.রোড সড়কস্থ সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে ও একই সড়কস্থ মুক্তিযোদ্ধা গলিতে বাশ দিয়ে রাস্তা বন্ধের কাজ চলছে। পর্যায়ক্রমে নির্ধারিত সকল সড়কগুলোই এভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান সেখানে কর্মরতরা।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম আমার সংবাদকে বলেন, অনেকেই অকারণে মহল্লার মোড় দিয়ে শহরে ঢুকছে শুধু মাত্র কৌতুহলী হয়ে। অকারণেই অনেক রিকশা শহরে ঢুকছে। কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারনে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করণের পাশাপাশি মানুষকে অকারণে বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করতেই এই কার্যক্রম।

তিনি আরও বলেন, হাসপাতাল, থানা, ফায়ারসার্ভিস সহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠান গুলোতে যাতায়াত সহ শহরের বাইরে কোনো উপজেলায় বা বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তা গুলো উন্মুক্ত থাকবে। 

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিয়ন্ত্রণে পুলিশ এবং সরকারের এ সকল কাজে সবাইকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।

আমারসংবাদ/কেএস 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য