Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরময়লার গাড়িতে করে ফেলা হচ্ছে মরদেহ

ময়লার গাড়িতে করে ফেলা হচ্ছে মরদেহ

ভারতের ছত্তিসগড়ে ময়লা ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের মরদেহ। রাজ্যের রাজনন্দগাঁওয়ের একটি হাসপাতাল থেকে এভাবেই দেহ সৎকার করতে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিয়োতে দেখা যায়, পিপিই কিট পরা চার পরিচ্ছন্নতা কর্মী একজনের মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ময়লা ফেলার গাড়িতে এনে তুলে রাখছেন। হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা বলেছেন, গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ।

করোনার প্রথম পর্বে যা ছিল, দ্বিতীয় পর্বে তার চেয়ে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে ছত্তিসগড়ে। গত সপ্তাহেই সেখানে দৈনিক সংক্রমণ ১০ হাজারে স্পর্শ করেছে। এ সপ্তাহে তা ১৫ ছাড়িয়ে যাচ্ছে। দৈনিক মৃত্যু বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ১৫০ ছাড়িয়েছে সে রাজ্যে। সক্রিয় রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীদের রাখার ব্যবস্থা করা যাচ্ছে না।

কিছুদিন আগে আরেকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল রায়পুরের সরকারি হাসপাতালের। সেখানে দেখা গিয়েছিল, হাসপাতালের মর্গে মরদেহ রাখার আর জায়গা নেই। মর্গের বাইরে মাটিতে রোদের মধ্যে সারি করে রাখা ছিল চাদরে মোড়া দেহ। হাসপাতাল কর্তৃপক্ষ সেই ঘটনায় জানিয়েছিলেন, ফ্রিজার যা বাড়ানো সম্ভব হচ্ছে, তার থেকে মৃত বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

এরপরই ময়লা ফেলার গাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা সামনে এল। করোনার দ্বিতীয় ঢেউ কী ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, তা দেখিয়ে দিচ্ছে এই ভিডিয়োগুলো।

গত কয়েকদিন ধরে লাগামহীন সংক্রমণের ফলে ছত্তিসগড়ে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সেখানকার হাসপাতালগুলিতে শয্যা দেওয়া যাচ্ছে না রোগীদের। বিভিন্ন প্রতিষ্ঠানে কোভিড সেবা কেন্দ্র বানিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালানো হচ্ছে। রাজনন্দগাঁওয়ের প্রেস ক্লাব চত্বরেও ৩০ শয্যার একটি অস্থায়ী কোভিড-১৯ কেন্দ্র তৈরি করা হয়েছে।

পিডিএসও/এমএইউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য