Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতারে পবিত্র কোরআন প্রতিযোগিতা শুরু আগামীকাল

কাতারে পবিত্র কোরআন প্রতিযোগিতা শুরু আগামীকাল

কাতারের দোহায় দ্য শেখ জাসিম হলি কোরআন কম্পিটিশন আগামীকাল শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন ১০ লাখের (আনুমানিক দুই কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা) বেশি কাতারি রিয়াল। এতে নারী-পুরুষসহ মোট দুই হাজার ১৩২ প্রতিযোগী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শিশু ক্যাটাগরিতে এক হাজার ৫১৩ প্রতিযোগী এবং প্রবাসীদের মধ্য থেকে নারী-পুরুষসহ মোট এক হাজার আট প্রতিযোগী নিবন্ধন করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা সূত্রে জানা যায়, প্রতি তিন বছর পর পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্যাটাগরির প্রথম পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে। পবিত্র কোরআনের পাঁচ, ১০, ১৫, ২০, ২৫ পারা মুখস্থ করা কাতারের নাগরিকরা প্রতিযোগিতার একটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। তা ছাড়া ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, কারি ও সাবেক বিজয়ী প্রতিযোগীদের চেয়েও উত্তমভাবে তিলাওয়াত করতে পারেন—এমন বাসিন্দারাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কাতারি নাগরিকদের শিশুর বয়স সর্বোচ্চ ১২ বছর এবং দেশটির বাসিন্দাদের শিশুর বয়স সর্বোচ্চ আট বছর হতে পারবে।

সূত্র : দ্য পেনিনসুলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য