Friday, June 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাশিয়ার মুসলিমদের খেজুর উপহার দিলেন সৌদি বাদশাহ

রাশিয়ার মুসলিমদের খেজুর উপহার দিলেন সৌদি বাদশাহ

রাশিয়ার মুসলিমদের জন্য উন্নতমানের ৫০ টন খেজুর উপহার পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গত ৬ সেপ্টেম্বর সৌদি রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলাইমান আল আহমদ রাশিয়ার মুসলিমদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দারুল ইফতা ও বিভিন্ন মুসলিম সংস্থার কাছে তা হস্তান্তর করেন। এ ছাড়া মক্কার কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত পবিত্র কোরআনের অনেক কপিও উপহার হিসেবে দেওয়া হয়।

রুশ মুসলিম সংস্থার প্রধান মুফতি রাবি আইনুদ্দিন ও বিভিন্ন ইসলামী সংস্থার প্রতিনিধিরা এসব উপহারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সহযোগিতামূলক এসব কাজে সার্বিক তত্ত্বাবধান করে সৌদি সরকারের সেবামূলক প্রতিষ্ঠান কিং সালমান এইড অ্যান্ড রিলিফ সেন্টার।


সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য