Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতার বিশ্বকাপ; অতিথি অভ্যর্থনায় মহানবীর বাণী প্রদর্শন

কাতার বিশ্বকাপ; অতিথি অভ্যর্থনায় মহানবীর বাণী প্রদর্শন

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো আরব-মুসলিম রাষ্ট্র ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। এ ছাড়া এটাই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ও শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শক ও ভক্তদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাতার।

দেশটির রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মহানবী (সা.)-এর হাদিসসংবলিত ম্যুরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপক প্রশংসিত হচ্ছে।
টিআরটি ওয়ার্ল্ড সূত্রে জানা যায়, বিশ্বকাপ ভক্তদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে অভিনব কায়দায় অভ্যর্থনা জানাতে এমন উদ্যোগ নেয় কাতার। বিভিন্ন স্থানে দেয়ালজুড়ে সাঁটানো হয় বর্ণিল ম্যুরাল, ব্যানার ও ফেস্টুন। এতে লেখা হয় সামাজিক শিষ্টাচার বিষয়ক মহানবী (সা.)-এর প্রজ্ঞাপূর্ণ বাণী। আরবি ও ইংরেজি ভাষায় লেখা অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করে অন্য রকম অনুভূতি।

একটি দেয়ালে সাদা রঙের ওপর কালো বর্ণে দয়া-অনুকম্পা নিয়ে মহানবী (সা.)-এর একটি বাণী দেখা যায়, যার অর্থ হলো, ‘অন্যের প্রতি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। ’ অন্যস্থানে তাঁর আরেকটি বাণী ‘সব ভালো কাজই দানস্বরূপ’ লেখা আছে।

সামাজিক মাধ্যমগুলো ছড়িয়ে পড়া এমন আরো কয়েকটি বাণী হলো, ‘তোমরা সহজ কোরো, কঠিন কোরো না। মানুষের মধ্যে শান্তি স্থাপন কোরো, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি কোরো না’; ‘তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দ্বিমুখী মানুষকে পাবে। সে একদলের কাছে এক রূপ নিয়ে আসে এবং অন্যদের কাছে অন্যরূপ নিয়ে আসে’; ‘তোমরা খেজুরের টুকরা দান করে হলেও আগুন থেকে নিজেকে রক্ষা কোরো। যদি তা না পাও তাহলে সুন্দর কথা বলে নিজেকে রক্ষা কোরো’; ‘ছোট বড়কে, পথিক বসে থাকা ব্যক্তিকে এবং কমসংখ্যক ব্যক্তি বেশিসংখ্যক ব্যক্তিকে সালাম দেবে’; ‘যদি কোনো মুসলিম গাছ রোপণ করে, অতঃপর কোনো মানুষ বা প্রাণী তা থেকে আহার করে, তা সেই ব্যক্তির জন্য দানস্বরূপ। ’

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও দোহা নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য