Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলের মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

কাবুলের মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত রবিবার স্থানীয়ি সময় বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে। ওই ঘটনার পর তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলার পেছনে আইএস সমর্থিত কোনো গ্রুপই জড়িত।

আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান।

ISIS Claims Responsibility For Kabul Mosque Blast

তালেবানের ক্ষমতা দখলের সাত সপ্তাহ কেটে গেছে ইতোমধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন তাদের জন্য বড় হুমকি আইএস। আইএস-খোরাসান ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে তালেবানের জন্য। আফগানিস্তানের সীমান্ত এলাকায় তারা প্রায়ই তালেবানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

এদিকে, কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস-খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালেবান যোদ্ধারা। সোমবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালেবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য