Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরআনের হাফেজদের মিলনমেলা

কোরআনের হাফেজদের মিলনমেলা

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ঢাকাকেন্দ্রিক কয়েকটি শাখ নিয়ে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’ হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে কোমলমতি ছাত্ররা। তাদের বেশির ভাগই ছিল হাফেজ। সঙ্গে ছিলেন মা-বাবা ও অভিভাবকরা। ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’য় ভিড় জমায় শত শত শিক্ষার্থী। ব্যানার-ফেস্টুনে সাজানো হয় কনভেনশন সিটিকে।


এবার ১১তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত ঢাকাকেন্দ্রিক ১০টি শাখার মোট ২৮৩ জন হিফজ সমাপনকারী ছাত্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সঙ্গে হাফেজ ছাত্রদের মা-বাবাকেও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবজাতির মুক্তির সনদ আল কোরআন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম-উলামাদের উৎসাহ প্রদান করবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, সেক্রেটারি, তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট। প্রফেসর শামছুল আলম, ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়। শায়খ হাফেয আব্দুল হক, চেয়ারম্যান হুফফাযুল কুরআন ফাউন্ডেশনসহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল আলীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য