Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় হামাস এখনো বেশ শক্তিশালী : স্বীকার করে নিলো হোয়াইট হাউস

গাজায় হামাস এখনো বেশ শক্তিশালী : স্বীকার করে নিলো হোয়াইট হাউস

হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা কাউন্সিল মুখপাত্র জন কিরবি বলেছেন, গাজার অভ্যন্তরে হামাস এখনো যথেষ্ট শক্তিশালী। তবে এই গ্রুপটিকে পরাজিত করার ইসরাইলি লক্ষ্য পূরণ করা সম্ভব।


কিরবি অবশ্য স্বীকার করেন, ইসরাইলের পক্ষে হামাসের নেতৃত্বকে নির্মূল করে সংগঠনটির সক্ষমতা হ্রাস করা সম্ভব হলেও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সম্ভবত গ্রুপটির ‘অস্তিত্ব মুছে দিতে পারবে না।’

তিন মাস ধরে গাজা উপত্যকায় ইসরাইলি অব্যাহত হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, ‘আপনি সম্ভবত আদর্শকে বিলীন করতে পারেন না।’ তিনি মার্কিন বিশ্বাস পুনরাবৃত্তি করে বলেন যে শান্তির পথে বিশ্বাসযোগ্য বাস্তবায়নের চেষ্টাতেই হামাসের দর্শন সফলভাবে মোকাবেলা করা সম্ভব।

কিরবি উল্লেখ করেন যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীর্ষ সহকারী কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের সাথে ফোনে কথা বলেছেন। তারা ইসরাইল-গাজা যুদ্ধ এবং হামাসের হাতে এখনো রয়ে যাওয়া বন্দীদের উদ্ধার নিশ্চিত করার চেষ্টা নিয়ে আলোচনা করেন।

কিরবি বলেন, তারা চলমান ইসরাইলি সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন এবং অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করা যায় কিনা তা নিয়ে কথা বলেছেন।

কিরবি জোর দিয়ে বলেন যে বন্দী মুক্তির আলোচনা চলছে এবং বিষয়টি গুরুত্বপূর্ণ।

সূত্র : টাইমস অব ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য