Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঘন কুয়াশায় বন্ধ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া ফে‌রি চলাচল

ঘন কুয়াশায় বন্ধ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া ফে‌রি চলাচল

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে ১১ ঘণ্টা বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় সেখানে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয়া হয়।

দুর্ঘটনা এড়াতেই এমন ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো: আব্দুর রহিম জানান, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বর্তমা‌নে এ রুটে ছোট-বড় ১৭‌টি ফেরি চলাচল করে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য