Wednesday, October 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার ধ্বংসস্তূপে নিখোঁজ অন্তত ৮০০০

গাজার ধ্বংসস্তূপে নিখোঁজ অন্তত ৮০০০

ইসরাইলি অব্যাহত হামলায় গাজা উপত্যকায় ১৯ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তবে ধ্বংস্তূপের নিচে আরো কয়েক হাজার লোক চাপা পড়ে আছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত অন্তত আট হাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছে। আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও মৃতদের মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল-হামাস যুদ্ধ ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হোক
যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল-হামাস যুদ্ধ ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হোক। এ যুদ্ধ আরো কয়েক মাস স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তাকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এমন কথা বলার পর ওয়াশিংটন দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বলেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তেল আবিব সফরকালে ‘অদূর ভবিষ্যতে’ গাজার বিরুদ্ধে হামলার তীব্রতা হ্রাস করার পদক্ষেপ নিয়েও তিনি আলোচনা করেছিলেন। ৭ অক্টোবরে চালানো হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলে পাল্টা হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ দেখা দেয়।
কিরবি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমরা সবাই চাই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক।’

তিনি আরো বলেন, হামাস পিছিয়ে গেলে এ যুদ্ধ ‘আজই সমাপ্ত হতে পারে। কিন্তু ‘এখন সেটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে জোরালোভাবে সমর্থন করলেও মঙ্গলবার তিনি এ যুদ্ধের কঠোর সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ইসরাইল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে দেশটি বিশ্বব্যাপী তাদের সমর্থন হারানোর ঝুঁকি নিচ্ছে।

ইসরাইল ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।

সূত্র : আল জাজিরা, এএফপি এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য