Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলিবিয়া উপকূলে ৬১ জন আশ্রয়প্রার্থীর ডুবে মৃত্যু

লিবিয়া উপকূলে ৬১ জন আশ্রয়প্রার্থীর ডুবে মৃত্যু

লিবিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ফলে অন্তত ৬১ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বেঁচে যাওয়া লোকদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটির লিবিয়া অফিস জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৮৬ জন আরোহী ছিল।

আইওএমের লিবিয়া অফিস জানায়, লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল জাওয়ারা ত্রাগ করার পর নৌকাটি ঝড়ের কবলে পড়লে এত বিপুল সংখ্যক লোকের মৃত্যু হয়।

ইতালি হয়ে ইউরোপ যাওয়ার আশায় বিপজ্জনক সাগড় পাড়ি দিতে লিবিয়া এবং তিউনেশিয়া প্রধান প্রস্থানপথ বিবেচিত হয়।

রোববারের নৌকাডুবির শিকারদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। উদ্ধারপ্রাপ্তদেরকে লিবিয়ার একটি ডিটেনশন কেন্দ্রে রাখা হয়েছে।

আইওএমের মুখপাত্র ডি গিয়াকোমো জানিয়েছেন, চলতি বছর ভূমধ্যসাগরের অভিবাসন রুটে অন্তত ২,২৫০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য