Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় বিমান হামলা চালালো ইসরাইল

গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার গাজা থেকে রকেট হামলার অভিযোগে এই হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী গাজা থেকে ইসরাইলে প্রবেশ করা এক বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করে।

পরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে রকেট হামলা চালায়। রকেটটি ইসরাইলি ভূখণ্ডে এক খোলা প্রান্তরে আঘাত হানে। এ সময় ইসরাইলের দক্ষিণের শহর সিডেরট, ইবিম ও নির আমে সাইরেন বেজে ওঠে।

রকেট হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী গাজায় কথিত হামাস ঘাঁটিতে অন্তত ছয়বার বিমান হামলা করে বলে ইসরাইলি সংবাদমাধ্যম খবর জানায়।

ইসরাইলের নিরাপত্তাবাহিনীর মুখপাত্র বলেন, হামাসের রকেট হামলার জবাবে বৃহস্পতিবার রাতে গাজায় বিমান হামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য