Friday, June 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজীপুরে হামলা : ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

গাজীপুরে হামলা : ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে প্রত্যাহার করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে।তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ১৬

 

এদিকে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে যান মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। 

সেখানে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে হুংকার দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা : খন্দকার মোশাররফ

 

পুলিশ কমিশনার বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য